স্টাফ রিপোর্টাট: সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ভাদেশ্বর কমিউনিটি সেন্টারে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে ভাদেশ্বর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিনের স্বাগত বক্তব্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সামাদ সামুর পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সিলেট ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। যে সিস্টেম দেশের মানুষ বুঝে না, জানে না, সেটা বাস্তবায়ন করা যাবে না। পিআর দেশের নির্বাচনী আইন বা সংবিধান কোথাও নেই। কিন্তু একটি কুচক্রী মহল পিআর সিস্টেমের কথা বলে মানুষকে বিভ্রান্ত ও ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু দেশবিরোধী এই চক্রকে মানুষ ভালো করেই চিনে। নির্বাচনে এদেরকে মানুষ উপযুক্ত জবাব দেবে।
প্রধান বক্তব্য বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও থানা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম এবং থানা বিএনপির সহ-সভাপতি ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুসাইন আহমদ,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাহাত আহমদ চাকলাদার,গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ,উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি হেনু আহমদ,উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল খান,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান,ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলী,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদেক,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল জামান চৌধুরী,গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া শাহীন প্রমুখ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আলতাফ হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা মারজান আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে
প্রতিবাদ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌঘরী বাজারে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনুর সভাপতিত্বে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সুলতানা মাহমুদ ও শিপু আহমেদ যৌথ সঞ্চালনায় মাওলানা মাহতাব উদ্দিন কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দেলওয়ার হোসাইন মাহমুদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, মওদুদ চৌধুরী সুমন, শাকিল আহমদ চৌধুরী, কাশেম ছামী, সাহেদ আহমদ, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক, মফিজুর রহমান স্বপন প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, শাহ আলম, সৈয়দ দেলওয়ার হোসেন স্বপন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, সৈয়দ রাসেল আহমদ, শামিল হোসেন, হুমায়ুন কবির তামিম, ডিএইচ মান্না, কে এম আব্দুল্লাহ, রিমন আহমদ, ফাহিম আহমদ, সাকেল উদ্দিন, অলিউর রহমান তামিমসহ আরও অনেকে।
সভায় বক্তারা সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা হামলাকারী কাওসারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এবং আগামী মঙ্গলবার গোলাপগঞ্জ চৌমুহনীতে সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ মানববন্ধনে গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
আজিজ খান 



















