ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ওসমানী হাসপাতালে পলেস্তারা খসে পড়ে আউটসোর্সিং কর্মচারী নিহত

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির পলেস্তারা খসে পড়ে সুমন আহমদ (৪২) নামে এক আউটসোর্সিং কর্মচারী নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মেডিকেল কলেজের হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন নতুন বিল্ডিংয়ের ৩৬ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, সকাল ৮টায় রাত্রীকালীন দায়িত্ব শেষে সুমন দুপুরে শাহজালাল ছাত্রাবাসের সামনে একটি দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় হঠাৎ পানির ট্যাংকির পলেস্তারা খসে পড়ে তার ওপর। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরে তার সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিকেলে তারা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুঃখজনক এ ঘটনায় একজন আউটসোর্সিং কর্মচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করা হয়।পরে আমাদের অনুরোধে তারা রাস্তা থেকে সরে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ওসমানী হাসপাতালে পলেস্তারা খসে পড়ে আউটসোর্সিং কর্মচারী নিহত

আপডেট সময় ০৯:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫