ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা, বিএনপি কর্মী গ্রেপ্তার

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

বরিশালের আলোচিত কৃষক দল নেতা আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি বিএনপি কর্মী তুহিন হাওলাদারকে (৫০) ভোলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তুহিন হাওলাদার বরিশালের বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হকের ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী বলেও জানায় র‍্যাব।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, বরিশালের বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি তুহিন হাওলাদারকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন,গ্রেপ্তার তুহিন হাওলাদারসহ মামলার এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের সাথে নিহত আব্দুল লতিফের চলমান রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা আব্দুল লতিফকে লাথি, ঘুষি এবং লোহার পাইপ দিয়ে আঘাত করে অন্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। অন্ডকোষে আঘাতের ফলে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। আসামি তুহিন হাওলাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা, বিএনপি কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫