রংপুরের পীরগঞ্জ উপজেলায় ‘মাছের পোনা দেশের সোনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নানা বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বড়বিলা আত্রাইবিল, পাঁচগাছি ইউনিয়নের বামুনির বিল, মহদীপুর বিল, সোনারের বিল ও নতানির বিলসহ বিভিন্ন জলাশয়ে মোট ২৯১ কেজি কার্পজাতীয় এবং ২৫ কেজি শিং জাতীয় মাছের পোনা ছাড়া হয়।
পোনা অবমুক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, সরকারি পরিচালক নাজমুন নাহার মায়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন।
অনুষ্ঠানে বিলপাড়ের শতাধিক মৎস্যজীবী ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি ও মৎস্যজীবীদের আয় বাড়াবে না, বরং দেশের আমিষ ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি 



















