অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় উপজেলা প্রশাসন, পলাশবাড়ী ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়:
১. সামিয়া বেকারী, গৃধারীপুর, পলাশবাড়ী, গাইবান্ধা — কেক পণ্যের মোড়কজাতকরণের সনদ না থাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড না মানার কারণে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২. মেসার্স রূপ ফিলিং স্টেশন, মাঠের হাট, পলাশবাড়ী, গাইবান্ধা — জ্বালানি তেল পরিমাপে ঘাটতি প্রদানের দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুসারে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন, পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ তাওহিদ আল-আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।
বিএসটিআই, রংপুর বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শহীদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 



















