ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে বাড়িছাড়া করা সেই ছেলে গ্রেফতার

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

জমি লিখে না দেওয়ায় মা-বাবা ও ভাইকে নির্মমভাবে মারধর করা সেই পাবনার সেই শিমুল শেখকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জমি লিখে না দেওয়ায় মা-বাবা ও ছোটভাইকে নির্মভাবে মারধর করে শিমুল। মারধর করে মা-বাবার হাত ভেঙে ফেলে। মারধরের শিকার ছোটভাইও মৃত্যুপথযাত্রী। এ ঘটনায় মা-বাবা প্রাণ ভয়ে দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসার পর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

তিনি আরও বলেন, সে পাশের গ্রামে পলাতক ছিল। সোমবার তাকে বাইরে দেখা গেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকান থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর আগে তিন বিঘা জমি বিক্রি করে শিমুলকে বিদেশ পাঠান বাবা নাছির। কিন্তু বাবার আশার গুঁড়েবালি ঢেলে টাকা নষ্ট করে দেশে ফিরে মাদক ও জুয়ার অন্ধকার জগতে জড়িয়ে পড়ে শিমুল। এরপর প্রতিনিয়ত বাবা ও ভাই-বোনের কাছে টাকা দাবি করতে থাকে। না দিলেই মা-বাবাকে মারপিট করতে থাকে। সম্প্রতি টাকা ও জমিজমা তার নামে লিখে দিতে বলেন শিমুল। নাছির শেখ সেটি না দেওয়ায় গত ১৪ সেপ্টেম্বর রড, হাতুড়ি ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মা-বাবাকে নির্যাতন করে। এরপর রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেন তাদের। এর পর থেকে পলাতক জীবন কাটছে মা-বাবা।

প্রবাসী ছোট ভাই রিপন এসব ঘটনার প্রতিবাদ করলে পরদিন বিকেলে সহযোগী জামাল শেখ, আরিফ শেখ, শিউলি বেগম ও আজিম শেখকে সঙ্গে নিয়ে রিপনকেও লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন শিমুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে বাড়িছাড়া করা সেই ছেলে গ্রেফতার

আপডেট সময় ০২:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫