ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পটুয়াখালী দুমকিতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

পটুয়াখালীর দুমকিতে চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিকের আবেদনে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের সঙ্গে দৈনিক আমারদেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে যান।

এসময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আটক চোরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

ঘটনার পর রাতেই সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় গিয়ে গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি জিডি করেন। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পটুয়াখালী দুমকিতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

আপডেট সময় ০২:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫