ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

২১ ঘণ্টা পর টাঙ্গাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর টাঙ্গাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। মেরামত কাজ শেষে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়।

টাঙ্গাইলের তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে আগুন ধরে যায়। এর ফলে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

গ্যাস লাইন ফেটে যাওয়ার কারণ প্রসঙ্গে সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, বিদ্যুতের খুঁটির চাপের জন্যেই গ্যাসের লাইন ফেটে যায়। গ্যাস লাইনের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

তিতাস গ্যাস অফিস জানিয়েছে, রাত ৯টার দিকে বিদ্যুতের খুঁটি সরানো হয় এবং এরপর ৪-৫ ঘণ্টা মেরামতের কাজ শেষে ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

২১ ঘণ্টা পর টাঙ্গাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক

আপডেট সময় ১২:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫