সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩১ বার পড়া হয়েছে

এশিয়া কাপ মিশন শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অক্টোবরেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন এ সিরিজের জন্য আজ (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চোটের কারণে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। তার জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার।

এদিকে এশিয়া কাপের মাঝে অনুশীলনের সময় চোট পান লিটন দাস। তার ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, “লিটনের বাঁ পাশের পেটের পেশিতে গ্রেড ১ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এ কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা সম্ভব হচ্ছে না।”

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল-
জাকের আলী অনিক (ক্যাপ্টেন), তানজিদ হাসান, পারভেজ হোসেন এমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আপডেট সময় ০৫:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫