ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও ভোলা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম নিক্ষেপ করে গতিরোধের পর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় ইব্রাহিম খলিলসহ তার সঙ্গে থাকা আরও চারজন আহত হয়েছেন। তারা ভোলা সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোলা-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং বিষয়টি ইতোমধ্যে ঘোষণা দিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দৌলতখান-বোরহানউদ্দিনের বিভিন্ন মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করেছি। আজ দুপুরে বোরহানউদ্দিন উপজেলা শহরের কেন্দ্রীয় পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য গেলে মণ্ডপের সামনে বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রায় ৩০ জনের একটি গ্রুপ প্রথমে আমার গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আমি গাড়ি থেকে নামলে আমার ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় তারা। হামলাকারীরা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের অনুসারী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন। তিনি বলেন, এ ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের কেউ জড়িত নয়। অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত। ইব্রাহিম খলিল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে বোরহানউদ্দিন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০৯:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫