ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী পাওনা টাকা নিয়ে বিরোধে চরিত্রহননের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যবসায়ী নিরবের সংবাদ সম্মেলন নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বোরহানউদ্দিনে কর্মহীন মানুষদের স্বাবলম্বী করতে উদ্যোগ নেন -(ইউএনও) রায়হান উজ্জামান

  • রিয়াজ ফরাজি, ভোলা
  • আপডেট সময় ০৭:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বোরহানউদ্দিন উপজেলার কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দুইজন দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয়েছে ভ্যানগাড়ি এবং তিনজনকে দেওয়া হয়েছে চায়ের দোকান স্থাপনের জন্য প্রয়োজনীয় মালামাল।

বৃহস্পতিবার( ২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন,“সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই, তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নসহ আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দুইজনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চায়ের দোকান করার জন্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেছি। আমাদের আশা, তারা নিজে পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এই সহায়তা অব্যাহত থাকবে।”

ভ্যানগাড়ি পেয়ে সিডু মিয়া আবেগভরে বলেন, “অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। ইউএনও স্যারের সহায়তায় এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। আল্লাহর রহমতে এখন আয় রোজগার করে সংসার চালাতে পারব।”একইভাবে চায়ের দোকান পাওয়া ঝন্টু মিয়া বলেন,
“দীর্ঘদিন কাজকর্ম ছাড়া ছিলাম। দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে বাস্তবিক অর্থেই অসহায় মানুষদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ইউএনও মহোদয়ের মানবিক চিন্তা ও উদ্যোগে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন প্রকল্প আরও বিস্তৃত হোক।”

সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা জানান, বোরহানউদ্দিন উপজেলার এই উদাহরণ প্রমাণ করে, প্রশাসনের সদিচ্ছা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি?

বোরহানউদ্দিনে কর্মহীন মানুষদের স্বাবলম্বী করতে উদ্যোগ নেন -(ইউএনও) রায়হান উজ্জামান

আপডেট সময় ০৭:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫