ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’

মৃত্যুপুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, বাসচাপায় নারীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় ০৪:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এই মহাসড়কে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মহাসড়কে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখি মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন, ‘দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে, গত সোমবার চন্দনাইশে বাস সিএনজি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

মৃত্যুপুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, বাসচাপায় নারীর মৃত্যু

আপডেট সময় ০৪:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫