ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম প্রামাণিক মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর মহানগরীর মর্ডান মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা দায়ের হলে মামলার আসামি রবিউল ইসলাম প্রামাণিক আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে ছাত্র-জনতা নগরীর শিমুল বাগ থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করে। পরে কোতয়ালী থানা পুলিশ রবিউল ইসলামকে তাজহাট থানায় হস্তান্তর করে।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সাবেক রবিউল ইসলাম প্রামাণিককে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫