ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে শোকজ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত তিনটি তদন্ত কমিটি প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছে এই জবাব চেয়েছে।

গতকাল মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে শোকজের চিঠি পাঠানো হয় এবং চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তবে তদন্ত কার্যক্রমের গোপনীয়তার স্বার্থে নোটিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যদের সমন্বয়ে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটিগুলোতে সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আখতার হোসেন মজুমদার নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, সিন্ডিকেটে গঠিত এই তিনটি তদন্ত কমিটি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদের শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে জবাব নেওয়ার পর চূড়ান্তভাবে আমাদের কাছে এলে তখন বিস্তারিত বলা যাবে। এখনও তদন্ত কমিটিতেই বিষয়গুলো আছে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে শোকজ

আপডেট সময় ০৩:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫