ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

গাজীপুরের কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরে এক সময়ের আলোচিত ১২ মামলার আসামি কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ (২৭) ও সহযোগী সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে সবশেষে গতকাল রাতে র‍্যাব ১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার পিচ্চি আকাশের নামে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর র‍্যাব তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গাজীপুরের কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫