ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ৫০ ককটেল

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেওয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ৪০-৫০টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত।

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেওয়াল ভেঙে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ৫০ ককটেল

আপডেট সময় ১২:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫