ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মামা-ভাগ্নে খুন

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক পুলিশ।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বিচার সর্দারের ছেলে বায়েজিদ সর্দার (২০) ও হামেদ সর্দারের ছেলে আশরাফুল সর্দার (৫০)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে ও সর্দার গ্রুপের লোক। আর অভিযুক্তরা মন্ডল গ্রুপের লোক।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সর্দার গ্রুপ ও মন্ডল গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত বায়েজিদ সর্দার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আশরাফুল ও বায়েজিদকে কুপিয়ে হত্যা করেছে। পূর্ব পরিকল্পিতভাবেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মামা-ভাগ্নে খুন

আপডেট সময় ০১:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫