সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় : রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত কেউ নিরাপদ নয়। এজন্য বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘‘গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর ‘বিজয়’ উদযাপন তখনই করা যায়, যখন সেই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিনাশ করা সম্ভব হয়। আমরা অনেকেই মনে করছি আমরা পুরোপুরি বিজয়ী হয়েছি, কিন্তু না– আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি।”

তিনি সতর্ক করে বলেন, ‘এই লড়াইয়ে যদি আমরা একতাবদ্ধ না থাকি, আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করি, তবে আমরা চূড়ান্ত বিজয় থেকে ছিটকে পড়ব। তাই গণঅভ্যুত্থান শক্তির মধ্যে সর্বাত্মক ঐক্য অপরিহার্য।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটলেও প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করতে পারে। এজন্য তিনি বিপ্লবী শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান।

রাশেদ খাঁন আরও লেখেন, ‘আমাদের কেউ যদি লক্ষ্যচ্যুত হয়, তবে বাকিদের দায়িত্ব হবে তাকে চূড়ান্ত বিজয়ের পথে আহ্বান করা, ঐক্যবদ্ধ রাখা। মনে রাখতে হবে– চূড়ান্ত বিজয় ছাড়া আপনি, আমি কেউই নিরাপদ নই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় : রাশেদ খাঁন

আপডেট সময় ০৭:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫