সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি দেশের আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন সারাদেশের ১৮ কোটি মানুষ তাকে স্বাগত জানাবেন।’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না, নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের হাত রয়েছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার। আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচমুখী হয়ে যাই তাহলে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের সমৃদ্ধির জন্য। দেশের গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তাই আজকের এই দিনে বলতে চাই নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ। মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আহমেদ আযম খান

আপডেট সময় ০৭:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫