ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে মহিলা লীগের নেতাকর্মীরা সম্মেলন প্রাঙ্গণে উপস্থিত হচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সম্মেলন কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগরের নেতারা সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে অবস্থান করেন। এরপর স্লোগান দিতে দিতে তারা সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন।

এদিকে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিটের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মাঠে অবস্থান করেন। সেখান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দিচ্ছেন তারাও।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় অনুষ্ঠানিকভাবে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করবেন।

জানা গেছে, ২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালে সাবেক ছাত্রলীগ নেত্রীদের নিয়ে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সে কমিটিতে বর্তমান সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক ছিলেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল সে কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। সে সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার ও অপু উকিল পুনর্নিবাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

আপডেট সময় ১২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২