সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বড় বড় সুবিধাবাদী নেতা অনেক সময় দল ত্যাগ করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু কখনো তৃণমূলের কর্মীরা দলের বিরুদ্ধে যাননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর বিএনপি কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তবে এ আন্তরিকতা যথেষ্ট নয়। ভিপি নুরের ওপর যে ঘটনা ঘটেছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। আমার মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছি।’

তিনি আরও বলেন, ‘৭১-এর যুদ্ধের পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ এবং বিদেশে বসে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। কে প্রার্থী হবে, কে হবেন না, কে কত ফেস্টুন বানাবেন, কে বানাবেন না, কে কত লোক নিয়ে আসেন স্লোগান দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট নয়।’
এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন, দলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না: গয়েশ্বর

আপডেট সময় ০৮:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫