সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা, স্বাগত জানালেন হাসনাত

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনায় আসা বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সম্পর্কের টানাপোড়েন ধীরে ধীরে কাটছে বলে আভাস মিলেছে।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই প্রকাশ করেন হাসনাত।

তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন, উপহার পাঠিয়েছেন। এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা— আমরা অবশ্যই স্বাগত জানাই।”

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার পর রুমিন ও হাসনাত একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় জড়ান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও তাদের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চলে।

এদিকে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন, সংস্কার ও বিচার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “শুধু নির্বাচন করলেই হবে না, দেশের জন্য সংস্কার ও বিচার অপরিহার্য। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা, স্বাগত জানালেন হাসনাত

আপডেট সময় ০১:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫