সংবাদ শিরোনাম ::
অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে ডিপিডিসি

বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেছেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মধ্যে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এবং অন্যদের পথ দেখাবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরাসরি গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উপলক্ষে বিভিন্ন ডিজিটাল সার্ভিসের ওপর দিনব্যাপী ডিজিটাল কার্যক্রম প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে ডিপিডিসি।

বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য ডিপিডিসি প্রতিনিয়ত বিদ্যুৎব্যবস্থার আধুনিকায়ন, গ্রাহকসেবার উৎকর্ষ ও আভ্যন্তরীণ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যে প্রতিবছরের ন্যায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করছে ডিপিডিসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে ডিপিডিসি

আপডেট সময় ১০:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২