সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

জামায়াত আমিরের মুক্তি চায় জোটের ১১ দল

জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের ১১টি দল। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও মুক্তি দাবি করেন তারা।

বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে ১১ দলের নেতারা বলেন, ‘অনির্বাচিত অবৈধ’ আওয়ামী সরকার বিরোধী দলের বিরুদ্ধে হামলা-মামলা গ্রেপ্তারসহ নানা ধরনের হয়রানি অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র করে পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে শক্তি প্রয়োগ করে জনগণের ন্যায়-সংগত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। সরকার বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নামিয়ে আনছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলজিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি শওকত আমিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

জামায়াত আমিরের মুক্তি চায় জোটের ১১ দল

আপডেট সময় ০৮:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২