ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিএসএমএমইউয়ে হবে উপাসনালয়

সনাতন ধর্মাবলম্বীদের উপাসনা ও শয্যাশায়ী রোগীদের সুস্থতা কামনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাসনালয় তৈরি করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উৎযাপন পরিষদ আয়োজিত উপাচার্য শারফুদ্দিন আহমেদের মায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও ইউজিসি অধ্যাপক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানোর জন্য। আমি তাদের মেধা কাজে লাগানোর জন্য ইমেরিটাস অধ্যাপক পদ তৈরি করে একজনকে এনেছি। এখানে উপস্থিত ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী আমাদের সঙ্গে কাজ করছেন। নিয়মিত ক্লাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে সহযোগিতা করছেন। বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিচ্ছেন।

এ সময় ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমার প্রাণ। এ বিশ্ববিদ্যালয় আমার আত্মার সঙ্গে লেগে আছে। আমি এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে সব সময় সম্মানিত করে এসেছে। আমি চাই এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী পূজা উদযাপন পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. চঞ্চর কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরস্বতী পূজা উৎযাপন পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুণ্ডু। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বণিক, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অর্থপেডিক্স বিভাগের সাবেক অধ্যাপক ডা. নকুল দত্ত, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস-২ এর উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব প্রমুখ।

Tag :

One thought on “সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিএসএমএমইউয়ে হবে উপাসনালয়”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিএসএমএমইউয়ে হবে উপাসনালয়

আপডেট সময় ১১:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২