ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকার দেশকে পুলিশি রাজত্বে পরিণত করেছে: বাম জোট

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন। বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের হারুন উর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল সিকদার।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের সভা–সমাবেশ কেন্দ্র করে এসব ভূমিকা আরও নগ্নভাবে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক দলের অফিসে হামলা-ভাঙচুর, তালাবদ্ধ করা, নেতাদের অফিসে ঢুকতে না দেওয়া, সভা-সমাবেশে বাধা প্রদান করাকে গণতান্ত্রিক অধিকার হরণ উল্লেখ করে তাঁরা আরও বলেন, স্বৈরাচারী শাসকেরা এ ধরনের কার্যক্রম চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না।

সমাবেশে গণগ্রেপ্তারের নিন্দা জানানোর পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সরকার দেশকে পুলিশি রাজত্বে পরিণত করেছে: বাম জোট

আপডেট সময় ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২