সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

দেশকে খুবলে-খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশকে খুবলে-খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা। এই শকুনিদের হাত থেকে আমরা জুলাই-আগস্টর গতঅভ্যুত্থানের প্রবলস্রোতে তাকে পরাজিত করে তার পতন ঘটিয়েছি। সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘিরপাড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমরা যে দেশ গড়ব সেদেশ হবে শান্তির-স্বস্তির। সে দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার। সে সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে। প্রত্যেকের কণ্ঠের স্বাধীনতা থাকবে। প্রত্যেকের নিজের মতবাদ প্রকাশ করার স্বাধীনতা থাকবে। সে নির্বিঘ্নে এগিয়ে যাবে এদেশকে বিনির্মাণ করার জন্য। সেই প্রত্যয়, সেই অঙ্গীকার নিয়ে আমরা নতুন করে দেশ গড়ব।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম লিডার ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

দেশকে খুবলে-খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা : রিজভী

আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫