রাঙ্গুনিয়ায় একাধিক দেশীয় অস্ত্র, কার্তুজ ও ডাকাতিসহ অপহরণ মামলার এক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড মৌলানা গ্রাম থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি দেশীয় তৈরী ছোট-বড় পটকা, ৩টি কিরিচ, ২টি ছুরি, ৬টি ধামা, ৪টি দা, ৫টি মোবাইল ও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শফিউল আলম শফি (৩৬)। সে পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের বদিউল আলম চেয়ারম্যান বাড়ির মৃত নাজের প্রকাশ কালাবালির ছেলে।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় শফিকে। তার বিরুদ্ধে ডাকাতিসহ অপহরণের দুটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার
-
রাঙ্গুনিয়া প্রতিনিধি - আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























