সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

রোনালদোর সাথে বিয়ের আগেই বিচ্ছেদের ক্ষতিপূরণের চুক্তি জর্জিনার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এরইমধ্যে বাগদান সম্পন্ন করেছেন দুজন। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও।

তবে বিয়ের আগেই দুজনের বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে আছে পাঁচ সন্তান। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে। জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে দু’জন স্বাক্ষর করেন।

পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এই খবর ফাঁস করেছে। তারা জানিয়েছে, রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তবে বিচ্ছেদ হয়ে গেলে জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। শর্ত অনুযায়ী টাকার অঙ্কে যা প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা।

রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া। এর বাইরে মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাসবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দু’জন।
এখানেই শেষ নয়। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা। ফলে রোনালদোকে বিয়ের ফলে ভবিষ্যৎ বিচারে আর্থিক দিক থেকে জর্জিনা যে বেশ লাভবান হচ্ছেন তা বলাই বাহুল্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

রোনালদোর সাথে বিয়ের আগেই বিচ্ছেদের ক্ষতিপূরণের চুক্তি জর্জিনার

আপডেট সময় ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫