সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা ধোনির, বয়ান রেকর্ডের নির্দেশ আদালতের

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

১১ বছর আগে মামলা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪ সালে দায়ের হওয়া সেই মামলার শুনানি শুরু হতে যাচ্ছে ২০২৫ সালে। ১০০ কোটি টাকার মানহানির মামলায় ধোনির বয়ান রেকর্ডের নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাই কোর্ট।

২০১৪ সালে দুই সংবাদমাধ্যম ও এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ধোনি। তার অভিযোগ, ২০১৩ সালে সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে আলোচনার সময় তার নাম নেওয়া হয়েছিল। এতে তার মানহানি হয়েছে।

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় অন্য দলের হয়ে খেলেছিলেন ধোনি। চেন্নাইয়ের প্রত্যাবর্তনের পর একটা অনুষ্ঠানে ফিক্সিংয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তিনি বুঝিয়েছিলেন, এই ঘটনা তাকে কতটা ধাক্কা দিয়েছে। তাই ফিক্সিংয়ে তার নাম জড়ানোয় চুপ থাকেননি ধোনি। সরাসরি মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন।

বিচারপতি সিভি কার্তিকেয়ন এক জন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেছেন। তিনি ধোনির বয়ান রেকর্ড করবেন। সশরীরে আদালতে হাজিরা দিতে পারতেন ধোনি। কিন্তু ধোনি কোর্টে গেলে সেখানে তার ভক্তরা ভিড় করতে পারে, ফলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই তার বয়ান রেকর্ড করে আনা হবে।

‘দ্য হিন্দু’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনির পিআর রমন একটা হলফনামা জমা দিয়েছেন। সেখানে আবেদন করা হয়েছে, এই মামলা যাতে আর বেশি দিন ফেলে রাখা না হয়। হলফনামায় লেখা, ‘যাতে অকারণে দেরি না করে মামলার দ্রুত ও ন্যায্য নিষ্পত্তি করা হয় তার জন্যই এই হলফনামা। শুনানির সময় আদালত যা যা প্রমাণ চাইবে তা দেওয়ার সব রকম চেষ্টা করা হবে। আদালতের কাছে অনুরোধ, দ্রুত শুনানি শুরু হোক।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা ধোনির, বয়ান রেকর্ডের নির্দেশ আদালতের

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫