সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রেভিস

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

আজকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেওয়াল্ড ব্রেভিসের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৪১ রানের। অর্থাৎ কখনো ফিফটি রানের মাইলফলকও স্পর্শ করেননি। সেই ব্রেভিসই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো টর্নেডো চালিয়েছেন। নিজের অভিষেক ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন!
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তখন চারে ব্যাট করতে নামেন ব্রেভিস। এর কিছুক্ষণ পরই আউট হয়ে যান লোহান ড্রে প্রিটোরিয়াসও। ফলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।

দলের এমন পরিস্থিতিতে কিছুটা দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ব্রেভিস। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ২৫ বলে নিজের অভিষেক ফিফটি স্পর্শ করেন। আর এর পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৪১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্রেভিস। বিস্ফোরক ব্যাটিংয়ে রিচার্ড লেভিকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেভি।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তিও গড়েছেন ব্রেভিস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাফ দু প্লেসির খেলা ১১৯ রানের ইনিংসটি এতদিন ছিল সর্বোচ্চ।
৪১ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ব্রেভিস। তাদের দেশের হয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রেভিস

আপডেট সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫