ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

‘মানসিকভাবে ধ্বংস’ হয়ে গেছেন নেইমার

আশা জাগিয়েও আরও একবার বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে এবার হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। হারের পর নেইমার মাঠেই ভেঙে পড়েছিলেন কান্নায়। এবার সেই নেইমার মুখ খুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, তিনি মানসিকভাবে ধ্বংসই হয়ে গেছেন।

এবারের বিশ্বকাপে নেইমার শুরুর ম্যাচে খেলেছিলেন, এরপর গোড়ালির চোটে খেলতে পারেননি পরের দুই ম্যাচে। শেষ ষোলোর ম্যাচে ফিরেছিলেন। পেনাল্টি থেকে করেছিলেন গোলও, সঙ্গে দল যেমন পারফর্ম করছিল, তাতে বিশ্বকাপ জেতার দারুণ আশাই তৈরি করেছিল ব্রাজিল।

এরপর পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিল মিস করে দুই পেনাল্টি। তাতেই বিশ্বকাপটা শেষ হয়ে যায় দলটির। নেইমারের বিশ্বজয়ের আশা আরও একবার শেষ হয় কোয়ার্টার ফাইনালে।

এত ভালো খেলতে খেলতে ব্রাজিলের হার মেনে নিতে কষ্টই হচ্ছে নেইমারের। ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘আমি মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি। এটা নিশ্চিতভাবেই এমন একটা হার, যা আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, দশ মিনিটের জন্য আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিলাম। এরপর আমার কান্না থামানোই যাচ্ছিল না। দুর্ভাগ্যজনকভাবে এই হারটা অনেএএক দিন ধরে আমাকে কষ্ট দেবে।’

ক্যারিয়ারে নেইমারের হারের কমতি নেই। প্রায় ৫০০ ম্যাচ দীর্ঘ ক্যারিয়ারে এমনটা স্বাভাবিকই। তবে নেইমার জানালেন, এই হারটাই বহুদিন পীড়া দেবে তাকে। তিনি বলেন, ‘এই হারটা যে বহুদিন নেইমারকে মাঠের ভেতরে সবার ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো আত্মত্যাগই যথার্থ। জাতীয় দলের সঙ্গে থাকার জন্য, সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। তবে এটা দুর্ভাগ্যজনকভাবে কাজে দেয়নি। এটা অনেক দিন ধরে আমাকে আঘাত দেবে।’

তবে সবকিছুর পর নেইমার ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। জানালেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, আমার ঈশ্বর। আপনি আমাকে সবকিছু দিয়েছেন, তাই আমি কোনো অভিযোগ করতে পারি না আপনার কাছে। আমাকে সবসময় দেখে রাখার জন্য আপনাকে ধন্যবাদ। সব সম্মান, সব মহিমা আপনার, সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

‘মানসিকভাবে ধ্বংস’ হয়ে গেছেন নেইমার

আপডেট সময় ১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২