সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

আমরা নির্যাতিত-নিপীড়িত হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি: ফখরুল

আন্দোলন-সংগ্রামে বিএনপির প্রত্যেক নেতাকর্মী নির্যাতিত-নিপীড়িত হয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রথমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি কিন্তু কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তৃতায় তিনি এই কথা বলেন।
এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে বিজয় অর্জনে সহযোগিতা করায় এসময় সেনাবাহিনীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।

বিএনপির মহাসচিব বলেন, আমি আমাদের নেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

আমরা নির্যাতিত-নিপীড়িত হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি: ফখরুল

আপডেট সময় ০৭:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫