সংবাদ শিরোনাম ::
সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী

ঢাকায় বিএনপির বিজয় র‍্যালি

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এরপর এটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকার বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে আসা অনেক সমর্থক। তাঁদের হাতে শোভা পাচ্ছিল নানা প্ল্যাকার্ড ও ব্যানার।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে—তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। কারও মাথায় রঙিন ক্যাপ, কারও হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা—সব মিলিয়ে এলাকা ছিল উৎসবমুখর।

বিকেল ৩টার পর র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে জানা গেছে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

ঢাকায় বিএনপির বিজয় র‍্যালি

আপডেট সময় ০৭:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫