সংবাদ শিরোনাম ::
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের

বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের দেশ : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৫-এর ৫ আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আজকে দ্বিতীয় বছরের প্রথম দিন। আমাদের প্রতিশ্রুতি, এই বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি বাংলাদেশ।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর আগে বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না- বিদেশে আমাদের বন্ধু থাকবে, এই বাংলাদেশ তাঁবেদার মুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম হবে। এটাই হবে আজকের দিনের অঙ্গীকার। এটাই হবে আজকের দিনে আমাদের শপথ।

বিএনপির এই নেতা আরও বলেন, আগামী দিনের যেসব সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, সনদ স্বাক্ষরিত হবে। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে মতামত নেবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বাস্তবায়িত হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, বাংলাদেশের সব সাংবিধানিক কার্যক্রম বাস্তবায়নের জন্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত

বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের দেশ : সালাহউদ্দিন

আপডেট সময় ০৫:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫