সংবাদ শিরোনাম ::
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের

হোমনায় ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন: বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয়ের ঐতিহাসিক দিন স্মরণে কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে এই বিজয় র‍্যালি হোমনা আদর্শ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি ও প্রবাসী বিএনপি নেতা মনোয়ার সরকার। তিনি বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের যে সূচনা হয়েছিল, তা ছিল এই দেশের গণতন্ত্রকামী মানুষের এক ঐতিহাসিক বিজয়। জনগণের বিজয় মানে হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা। বিএনপি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে যাকে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য মনে করবেন, তাকেই আমরা মেনে নেবো নেতা হিসেবে। আমরা সকলেই দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে একত্রিত থেকে দেশের জন্য কাজ করবো।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজিব, ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত মোল্লা, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মোঃ শরীফুল্লাহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এখন সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

র‍্যালি ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘ফ্যাসিস্ট হাসিনার পতন চাই’, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন হোমনার রাজপথ।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আরও সচেতনতা ও সক্রিয়তার আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত

হোমনায় ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন: বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় ০৫:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫