সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

সতর্ক থাকতে হবে, বিজয় যাতে বেহাত না হয় : হেফাজত

ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতা, আলেম-ওলামা ও জনগণের আস্থাভাজন রাজনীতিবিদদের দূরদর্শী কৌশল ও কর্মপরিকল্পনাসহ এই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কোনো আত্মঘাতী ফাঁদে পা দেওয়া যাবে না। আন্দোলনকারী ছাত্রনেতাদের সতর্ক থাকতে হবে। যাতে এই বিজয় কোনো দুষ্টচক্রের দ্বারা বেহাত না হয়ে যায়।

শেখ হাসিনার পালানোর প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, ইসলামবিদ্বেষী ও গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা সরকারের পতনে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সমগ্র বিপ্লবী ছাত্র-জনতাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। স্মরণ করছি এই মুক্তিসংগ্রামের শহীদদের, যাদের আত্মত্যাগ কবুল করে আল্লাহ আমাদের অভূতপূর্ব বিজয় দান করেছেন। সব প্রশংসা আল্লাহর।

তারা আরও বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে। এমন একটি ন্যায়ভিত্তিক সংবিধান ও সরকারব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম না হয়।

হেফাজতের এ দুই নেতা বলেন, এই বিজয় সবার। শুধু সংখ্যাগুরুই নয়, সংখ্যালঘু সম্প্রদায়ও এই বিজয়ের সুফল ভোগ করবে ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হবে। কথা বলার স্বাধীনতা থাকবে। নাস্তিকতা ও মুক্তমনা চর্চার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না। সংখ্যালঘুদের রাজনীতির বলির পাঁঠা বানানো যাবে না। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে জোর আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, আজ ফ্যাসিবাদের সহযোগী ও ইসলামবিরোধী সেক্যুলারগোষ্ঠীর দীর্ঘ দেড় দশকের অব্যাহত নিপীড়ন থেকেও মুক্তি পেল এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়। এখন থেকে পুরোদমে ইসলামী পরিচয় ও সংস্কৃতি ধারণ করে জাতীয়ভাবে আমাদের আরও বাধাহীন আত্মপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ।

আমাদের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন একটি বিভেদমুক্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। যেখানে নিছক ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে গুম-খুন, জেল-জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের দালালদেরও বিচার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

সতর্ক থাকতে হবে, বিজয় যাতে বেহাত না হয় : হেফাজত

আপডেট সময় ০৫:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫