সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে আইনি-নীতিগত সিদ্ধান্তের জন্য ঐক্যবদ্ধ থাকুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্তের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চির অম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিল এই দিনে। রক্তে রাঙা এই দিন আমাদেরকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে। আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত ও আইনি সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলোপ করতে পারি তাহলেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সার্থকতা পাবে।

পীর চরমোনাই বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদেরকে জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে আবারও জুলাইয়ের ঐক্য ও সংহতির নজির স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসেনি বরং স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিল। তাই স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি জুলাই-২৪ এ আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং নিহতদের প্রতি রুহের মাগফিরাত কামনা করেন। যারা যে অবস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাইয়ের রক্ত ও জীবনের সার্থকতা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিচলভাবে কাজ করে যাবে, বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে আইনি-নীতিগত সিদ্ধান্তের জন্য ঐক্যবদ্ধ থাকুন

আপডেট সময় ০৯:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫