সংবাদ শিরোনাম ::
পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ ড্যাপের নিয়ম ভেঙে প্রথমে হোটেল, এবার হচ্ছে বাণিজ্যিক ভবন কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ পৌঁছালো সিলেটে চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

বিমান দুর্ঘটনায় বোরহানউদ্দিনে নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল।

সোমবার (২৮ জুলাই ২০২৫) বেলা ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন তারা। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা। একইসঙ্গে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এবং সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর নির্দেশে নিহত মাসুমা বেগম এর পরিবার বর্গের খোঁজ খবর নেন।

এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহঅধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির খবর হলো অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে অফিস সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল রবিবার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের

বিমান দুর্ঘটনায় বোরহানউদ্দিনে নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

আপডেট সময় ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫