ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশের ২৭১

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস। এক সময় বাংলাদেশ পরিণত হলো ৬৯ রানে ৬ উইকেটে। সেখান থেকেই ৫০ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২৭১ রান!

মাহমুদউল্লাহ খেলেছেন ৯৬ বলে ৭৭ রানের ইনিংস। সপ্তম উইকেটে তিনি অংশ ছিলেন ১৪৮ রানের জুটির। তবে আবারও শিরোনামে একটিই নাম—মেহেদী হাসান মিরাজ। চাপের মুখে মিরাজ খেললেন দুর্দান্ত এক ইনিংস, পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। পরিস্থিতি বিবেচনায় যেটি হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা এক ইনিংস। ৮৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা।

আট বা এর নিচে নেমে এর আগে ওয়ানডেতে সেঞ্চুরি পাননি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। এর আগের সর্বোচ্চ ইনিংসটিও ছিল মিরাজের, অপরাজিত ৮১ রানের। আজ সেটিকে নিজেই ছাপিয়ে গেলেন তিনি। শেষ ৫ ওভারে আজ বাংলাদেশ তুলেছে ৬৮ রান

মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশ ২৭১/৭

৮৫ রান নিয়ে শেষ ওভার শুরু করেছিলেন মিরাজ। শার্দুল ঠাকুরের প্রথম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে মারলেন ছক্কা। নাকল বল ছিল, তবে টাইমিং করতে সমস্যা হয়নি কোনো। পরের বলটি ছিল ডট। এরপরের বলে মিরাজ যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন আরেকবার, বল পাঠালানের মিডউইকেটের ওপর দিয়ে গ্যালারিতে। পরের বলে মিড অফের ওপর দিয়ে তুলে মেরেছিলেন, বাউন্ডারি না হলেও পেয়েছেন ডাবলস। শেষ বলে ৯৯ রানে দাঁড়িয়ে ছিলেন মিরাজ, শেষ বলে সিঙ্গেল নিলেন, এরপর মুষ্ঠিবদ্ধ হাতে উদ্‌যাপন করলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও মাত্র ৮৩ বলেই। উল্লাসে ফেটে পড়ল মিরপুরের গ্যালারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশের ২৭১

আপডেট সময় ০৪:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২