সংবাদ শিরোনাম ::
শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে বিএনপির আছে: রিজভী

ইসলামি দলগুলোর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দু-একটি ইসলামি দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির আছে।

তিনি আরও বলেন, ইসলামের নাম নিয়ে সুযোগসন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে। ইউটিউব, বিভিন্ন কনটেন্ট, সামা‌জিক যোগা‌যোগমাধ্যম, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে আজেবাজে ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, তাদের কোনো উস্কানিতে পা দেবেন না।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আমরা বিএন‌পি প‌রিবা‌র’ আয়োজ‌নে চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদ পরিবারগু‌লোর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের ‌যে মাঠ প্রস্তুত ছিল, যে পটভূমি রচিত হয়েছিল; সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে।’
তি‌নি ব‌লেন, ‘সারাদেশে দেড় হাজারের মতো শিশু-তরুণ-কিশোর, বাচ্চা, রিকশাওয়ালা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি ১০ জন শহীদ হয়, তাহলে আপনারা বলুন, যেখানে আন্দোলন হয়েছে সেখানে কী অবস্থা বিরাজ করেছে! গত ১৬ বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বললেন না?’

সমালোচনাকারীদের রিজভী ব‌লেন, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা জুলাই আন্দোল‌নে আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থে‌কে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি

ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে বিএনপির আছে: রিজভী

আপডেট সময় ০৪:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫