সংবাদ শিরোনাম ::
শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম আয়োজিত দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?
নির্বাচন পিছিয়ে দিতে চক্রান্ত চলছে– এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী, লন্ডনে আমরা আলোচনা দেখেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।

শোকসভায় সভাপতিত্ব করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে

আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫