সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বিখ্যাত আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি বিসিবির

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে ৩ বছরের চুক্তিতে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা পুরস্কার জেতেন।

বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করেন। এমনকি তিনি আইসিসির সঙ্গেও যুক্ত। তার সঙ্গে আমরা ৪-৫ মাস…অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডে।’

তিনি আরও বলেন, ‘সাইমন টোফেলের সঙ্গে আমাদের ৩ বছরের চুক্তি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কাজ করা হবে। এটা নিয়ে আমরা ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করব, যারা সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করবে। এখানে উনার প্রতিনিধি দল আসবেন এবং পুরো প্রোগ্রামটা করবেন। তবে আসা-যাওয়ার মধ্যে থাকবেন তিনিও। এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। তিনি নিজেও এটার মধ্যে আছেন। এখন কোন প্রক্রিয়ায় কাজ হবে সেটা আসলে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনারা প্রশ্ন করতে পারবেন।’

২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার হাতে উঠেছে সাইমন টোফেলের। প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিখ্যাত আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি বিসিবির

আপডেট সময় ১২:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫