ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস সহকারী হয়েও ৪ বছর ধরে এইচএসসির খাতা দেখছেন ‘প্রভাষক’ পরিচয়ে রংপুরে মাদ্রাসার জমি বন্ধক, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ডাল ও তেলবীজ প্রকল্পের পিডি শফিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ

বিদায়ের পর বেলজিয়াম দলে ‘ভাঙনের সুর’

এবারের ফুটবল বিশ্বকাপটা যাচ্ছেতাই কেটেছে বেলজিয়ামের। গতবারের বিশ্বকাপেই ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখানো দলটি এবার প্রথম ম্যাচ থেকেই খেলেছে শ্রীহীন ফুটবল। ফলাফল, গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বাজল ইউরোপের শক্তিশালী দলটির। নিজেদের এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সে হতাশ বেলজিয়াম দলের খেলোয়াড়রাও। আর তাতে দলের মধ্যে দেখা দিল ভাঙনের সুর। 

এবারের বিশ্বকাপে বেলজিয়াম দলটাকে তেমন সুন্দর লাগেনি। দলের মধ্যে কিছুটা ভাঙনের খবর ছিল আগে থেকেই। বিশ্বকাপ শেষে সেটাই আবার বড় হয়ে দেখা দিল। বিশ্বকাপ শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি পাঁচ ফুটবলার। আলাদা করে দেশে ফিরবেন তারা। বাকিরা দেশে ফিরলেও শোনা যাচ্ছে, ফুটবলারদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। কেউ কারও সঙ্গে কথা বলছেন না। আর তাতে অনেকেই ধারণা করছেন, ভেঙে যাচ্ছে বেলজিয়ামের সোনালি প্রজন্মের দলটা।

বেলজিয়ামের সংবাদমাধ্যমের খবর, দলের অনেকেই আর দেশের হয়ে খেলতে চাইছেন না। আগামী কয়েক দিনে অবসর নেওয়ার লাইন লেগে যেতে পারে। ডি ব্রুইন নিজেই নাকি আর জাতীয় দলের হয়ে খেলতে ইচ্ছুক নন। এমন খবর যদি সত্যি হয়ে থাকে তবে সত্যি সত্যিই ভাঙতে যাচ্ছে বেলজিয়ামের সোনালী প্রজন্মের দল।

বিশ্ব র‍্যাংকিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে টপকে এবার নকআউটে গিয়েছে মরক্কো এবং ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের দলের বিপক্ষে শেষ ম্যাচে প্রচুর সুযোগ হারায় বেলজিয়াম। বিদায় নেওয়ার পর দোহা থেকে ব্রাসেলসে ফেরার জন্য আলাদা করে বিমানের ব্যবস্থা করেছিল বেলজিয়াম ফুটবল সংস্থা। কিন্তু টমাস মিউনিয়ের, অ্যাক্সেল উইটসেল, জেরেমি ডোকু, আর্থার থিয়েট এবং লোইস ওপেন্ডা দলের সঙ্গে যাননি। তারা অন্য কোথাও ঘুরে আলাদা করে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস সহকারী হয়েও ৪ বছর ধরে এইচএসসির খাতা দেখছেন ‘প্রভাষক’ পরিচয়ে

বিদায়ের পর বেলজিয়াম দলে ‘ভাঙনের সুর’

আপডেট সময় ০৩:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২