সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

আগামী বছরের জানুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে অংশ নেবে মোট ২০টি দল। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত ১২ দলের। এবার বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা।

আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সর্বশেষ বাহামাসকে সাত উইকেটে হারিয়েছে কানাডা। গতকাল শনিবার কোয়ালিফায়ারের শেষ ম্যাচে বাহামাসকে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয়। বল হাতে দাপট দেখান কালীম সানা ও শিভম শর্মা, দুজনই তুলে নেন তিনটি করে উইকেট।

জবাবে মাত্র ৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় তারা। দিলপ্রীত বাজওয়া খেলেন ১৪ বলে ঝড়ো ৩৬ রানের অপরাজিত ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে কানাডা।
বাছাইপর্বের এই অংশে আরও দুটি দল অংশ নিয়েছে। দলগুলো হলো বারমুডা এবং কেম্যান আইল্যান্ডস। বাহামাসের বিপক্ষে কানাডার জয়ের ফলে শেষ দুটি ম্যাচের ফলাফল আর প্রভাব ফেলবে না। সর্বশেষ টানা ৫ ম্যাচে জয় পাওয়ায় এই অঞ্চল থেকে শীর্ষস্থান নিশ্চিত তাদের। ফলে ১৩তম দল হিসেবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করছে।

বাছাই পর্ব পেরিয়ে আরো সাতটি দল বিশ্বকাপের টিকিট পাবে। এর মধ্যে ইউরোপ বাছাইপর্ব থেকে দুটি, আফ্রিকা বাছাইপর্ব থেকে দুটি এবং এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তিনটি দল বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

আপডেট সময় ০৬:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫