সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড বুমরাহ’র দখলে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

২২ গজে সব বোলার একপ্রান্তে, আর সম্পূর্ণ বিপরীত দিকে জাসপ্রিত বুমরাহ। এমন মন্তব্য এর আগেও শুনতে হয়েছে ভারতীয় এই তারকা পেসারকে। ইংল্যান্ডের হেডিংলিতে চলমান টেস্টে আবারও তেমন কিছুই এলো ধারাভাষ্য বক্স থেকে। সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার বুমরাহ’র বোলিং দেখেই বলে দিলেন ‘মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ক্রিকেট দেখছি।’ দুই সেঞ্চুরির দিনেও নজর কেড়ে নেওয়া বুমরাহ ভেঙে দিয়েছেন ওয়াসিম আকরামের করা ২৪ বছরের পুরোনো এক রেকর্ড।
গতকাল (শনিবার) ছিল হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন। আগেরদিনই দুই সেঞ্চুরি পাওয়া ভারত কাল আরেকটি ম্যাজিক ফিগার দেখে ঋষভ পান্তের ব্যাটে। অর্থাৎ, এক ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক শুভমান গিল (১৪৭) ও সহ-অধিনায়ক পান্ত (১৩৪)। সাদা পোশাকে ধারাবাহিক ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিশ্বস্ত নাম ওলি পোপের কাছ থেকে দ্বিতীয় দিন আরেকটি সেঞ্চুরি আসে। দুই সেঞ্চুরির দিনেও আলোচনার কেন্দ্রে বুমরাহ।

দলকে ব্রেকথ্রু এনে দেওয়ার পাশাপাশি ব্যাটারদের ওপর দারুণ চাপ সৃষ্টিতে তুলনা নেই ভারতীয় এই পেসারের। এখন পর্যন্ত ইংলিশদের পড়া তিনটি উইকেটই বুমরাহ নিয়েছেন। ভারতের করা ৪৭১ রানের পর প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। ওপেনার বেন ডাকেট ৬২ রান করে আউট হলেও বরাবর ১০০ রানে অপরাজিত আছেন ওলি পোপ। হেডিংলির পিচে অন্য বোলারদের হিমশিম খেতে দেখা গিয়েছিল প্রায় দেড়দিন। যদিও মাত্র ৪১ রানে ভারতের শেষ ৭ উইকেট পড়েছে।

তবে বুমরাহ সেই মোমেন্টাম তৈরি করেছেন একেবারে ইনিংসের শুরুর ওভারেই। নিজের ষষ্ঠ ডেলিভারিতেই তিনি ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলিকে ফেরান। বলটি ছুটছিল লেগ স্টাম্পের দিকে, কায়দা করে ক্রাউলি ব্যাট ছোঁয়ালেও কানা লেগে তিনি ধরা পড়েন স্লিপম্যানের হাতে। বুমরাহ এরপর পেতে পারতেন হাফসেঞ্চুরি করা বেন ডাকেটের উইকেটও। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার মুঠো থেকে ক্যাচ ফসকে যায়। ঠিকই ফের ২৯তম ওভারে এসে ডাকেটকে বোল্ড করেছেন বুমরাহ। অভিজ্ঞ ইংলিশ তারকা জো রুটও (২৮) তারই শিকার।
তিন উইকেট নিয়েই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন বুমরাহ। এশিয়ার বাইরে ক্রিকেটের পরাশক্তি চার দেশের (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) আদ্যক্ষর নিয়ে ডাকা হয় ‘সেনা’ নামে। এই চার দেশের বিপক্ষে এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি এতদিন ওয়াসিম আকরামের নামে ছিল। গতকাল ৩ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন বুমরাহ। টেস্টের মাত্র ৬০ ইনিংসে তিনি সেনা দেশের বিপক্ষে ১৪৮ উইকেট শিকার করলেন।

সেনা দেশের বিপক্ষে এশিয়ান বোলারদের সর্বোচ্চ টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ – ১৪৭*
ওয়াসিম আকরাম – ১৪৬
অনিল কুম্বলে – ১৪১
ইশান্ত শর্মা – ১৩০
মোহাম্মেদ শামি – ১২৩

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড বুমরাহ’র দখলে

আপডেট সময় ১০:৩৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫