সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিষ্প্রাণ ড্র’ই হলো গল টেস্ট

আর একটি সেশন বেশি পেলে কী বাংলাদেশ দল জিততে পারতো? এ প্রশ্ন এখন তোলাই যায়। কারণ, দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভার খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাতে হারিয়েছে ৪ উইকেট। আর একটি সেশন পেলে বাকি ৬ উইকেটও হয়তো তুলে নিতে পারতো টাইগার বোলাররা।

তবে, শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না। ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৭২ রান তোলার পরই শেষ হয়ে যায় নির্ধারিত সময়। যার ফলে গল টেস্ট শেষ হলো অমিমাংসিতভাবে, নিষ্প্রাণ ড্র হিসেবেই।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে ভর করে সংগ্রহ করেছিল ৪৯৫ রান। জবাব দিতে নেমে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ১০ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করার পর ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিড দাঁড়ায় ২৯৫ রানের। শ্রীলঙ্কা ৭২ রান করার পরই খেল শেষ হয়ে যায়।
প্রথম ইনিংসে নাইম হাসান বলে ঘূর্ণি ধরিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে যেটুকু সময় পেলেন, তাতে ঘূর্ণি জালে লঙ্কানদের বেধেছেন তাইজুল ইসলাম। ৪ উইকেটের তিনটিই নেন তিনি। বাকিটি নেন নাইম হাসান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৭ রান করা পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ২৪ রান। তার উইকেটটাই নেন নাইম। আরেক ওপেনার লাহিরু উদারা ১৩ বলে ৯ রান করে আউট হন। দিনেশ চান্ডিমাল করেন ৬ রান। ক্যারিয়ারের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজ হলেন তাইজুলের শিকার। করলেন ৮ রান।

কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা – দু’জনই অপরাজিত থাকেন ১২ রান করে। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কারটা নিলেন নাজমুল হোসেন শান্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিষ্প্রাণ ড্র’ই হলো গল টেস্ট

আপডেট সময় ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫