সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

আগামী ১৮ মে সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়বে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। আজ টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনালে ভারত জয়লাভ করে। নেপাল বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বাগতিক ভারতের বিরুদ্ধে মালদ্বীপ তেমন লড়াই করতে পারেনি। ৩-০ গোলের সহজ জয় পায় ভারত।
ভারতের অরুণাচল প্রদেশে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে দুই গোলের লীড ছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপে খেলায় ফেরার চেষ্টা করলেও উল্টো আরেক গোল হজম করে। দ্বিতীয়ার্ধে বেশ কয়েক মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়েছে।
বাংলাদেশ-নেপাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর বলেন, ‘আমরা নেপাল-ভারত ম্যাচ দেখে পরিকল্পনা করেছিলাম। ছেলেরা মাঠে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে।’

বাংলাদেশ সেমিফাইনালের আগে চার দিন বিরতি পাওয়ায় খানিকটা ইতিবাচক হয়েছে বলে মনে করেন ছোটন, ‘৯ ও ১১ মে আমরা টানা দু’টি গ্রুপের ম্যাচ খেলেছিলাম। এটা আমাদের জন্য কষ্ট হলেও সেমিফাইনালে আগে আমরা চার দিন সময় পেয়েছিলাম যেটা কাজে লেগেছে।’

ভারত ম্যাচের ফলাফলের আগেই বাংলাদেশের কোচের অনুমান ছিল শিরোপার লড়াই ভারতের সঙ্গেই হবে। সেটা অরুণাচলের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উপলক্ষ্য বলে মনে করেন তিনি, ‘সাফ ফুটবলে ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। ফাইনালে ভারত আসার সম্ভাবনাই বেশি। আমরা ভারতকে মোকাবেলা করতে চাই। অরুণাচলবাসী বাংলাদেশ-ভারত একটি ভালো মানের প্রতিদ্ব›িদ্বতামূলক ফাইনাল উপভোগ করবে আশা করি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় ০১:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫