ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভারতে জেএমবির ৩ সদস্যের ৭ বছরের কারাদণ্ড

সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। সোমবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত জেএমবির ওই তিন সদস্যকে এই সাজা দিয়েছে।

এনআইএর একজন মুখপাত্র বলেছেন, দণ্ডপ্রাপ্ত নাজির শেখ ওরফে পাতলা আনাস, হাবিবুর রহমান শেখ এবং মোশারফ হোসাইন নামের জেমএমবির ওই তিন সদস্য ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৯ এবং ২০২০ সালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছিল; সেই মামলায় আদালতের বিশেষ বিচারক তাদের জরিমানাও করেছেন।

ওই কর্মকর্তা বলেছেন, সোমবার ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন ওই তিনজন।

তিনি বলেন, বেঙ্গালুরুতে জেএমবির একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেক্ট্রনিকস যন্ত্রপাতি, রাসায়নিক উপাদান, বোমা তৈরির জন্য ব্যবহৃত কন্টেইনার এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, ডিজিটাল ক্যামেরা এবং অপরাধমূলক হাতে লেখা নথি জব্দের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছিল।

এনআইএর ওই কর্মকর্তা বলেছেন, ২০১৯ সালের ৭ জুলাই কর্ণাটক পুলিশ সোলাদেভানাহালি পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করেছিল। পরে একই বছরের ২৯ জুলাই এএনআই পুনরায় ওই মামলা নথিভূক্ত করে।

এর আগে ২০১৮ সালে ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি সংক্রান্ত আরও চারটি মামলা দেশের বিভিন্ন জায়গায় দায়ের করা হয়েছিল। ২০২০ সালের ১ এপ্রিল সেসব মামলাও পুনরায় নথিভুক্ত করে এনআইএ।

ভারতের এই জাতীয় তদন্ত সংস্থা বলেছে, তদন্ত শেষ করার পর ডাকাতির সব মামলায় জেএমবির ওই তিন সদস্যের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতে বিচারের সময় এই চার মামলাকে ২০১৯ সালে দায়ের হওয়া মামলার সাথে যুক্ত করা হয়।

এনআইএয়ের ওই কর্মকর্তা বলেছেন, ভারতজুড়ে জেএমবির কর্মকাণ্ডের বিস্তার ঘটানোর লক্ষ্যে অভিযুক্তরা দেশের বিভিন্ন প্রান্তে ডাকাতির মাধ্যমে তহবিল সংগ্রহ করতেন। পাশাপাশি জেএমবির এই সদস্যরা বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং একটি রকেট লঞ্চারের পরীক্ষা চালিয়েছিল।

ডাকাতির মাধ্যমে লুট করা স্বর্ণ বিক্রি করতেন নাজির শেখ এবং অন্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জেএমবির জন্য তহবিল সংগ্রহ করতেন বলে জানিয়েছেন এনআইএর ওই মুখপাত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভারতে জেএমবির ৩ সদস্যের ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০২:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২