সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস, নিহত অন্তত ১৪

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একটি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

রোববার (২৭ নভেম্বর) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে এই ঘটনা ঘটে। ইয়াউন্দে অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ক্যামেরুনের কেন্দ্রীয় এই অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা মৃতদেহগুলোকে কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। এছাড়া অন্য আরও ব্যক্তি বা মৃতদেহের সন্ধানে অভিযান এখনও চলছে।’

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক ডজন লোক অংশ নিয়েছিলেন। একপর্যায়ে সেটি তাদের ওপর ধসে পড়ে।

আফ্রিকা মহাদেশের অন্যতম ভেজা শহর হিসেবে পরিচিত ইয়াউন্দে। এই শহরটি কয়েক ডজন খাড়া, খুপরি-রেখাযুক্ত পাহাড় দিয়ে তৈরি। চলতি বছর ভারী বর্ষণ আফ্রিকার এই দেশটি জুড়ে বেশ কয়েক দফায় বিধ্বংসী বন্যার সৃষ্টি করেছে। এছাড়া ভারী বর্ষণ ও বন্যায় দেশটির অবকাঠামো দুর্বল হয়েছে এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস, নিহত অন্তত ১৪

আপডেট সময় ১২:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২